দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকাও উত্তোলন করা হয়েছে। এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগলুকে নতুন পদে দায়িত্ব দেন। আনাদোলু বলছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও অবস্থিত। ২০১১ সালে শান্তিপূর্ণ

বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পরে তুর্কি দূতাবাস কিছু সময়ের জন্য তাদের পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল। তবে ২০১২ সালের ২৬ মার্চ থেকে এই দূতাবাসটি তাদের দৈনন্দিন কার্যক্রম স্থগিত করে। এই সিদ্ধান্তের পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুরস্কে ফিরে গিয়েছিল। এদিকে এই মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে অবস্থিত সিরিয়ার কনস্যুলেট জেনারেল নিরবচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, “আমাদের ভালোবাসার পতাকা উত্থাপনের মাধ্যমে ১২ বছর পর দামেস্কে আমাদের দূতাবাসে পুনরায় কার্যক্রম শুরু করতে দেখে আমরা আনন্দিত। দূতাবাস পুনরায় চালু করা সিরিয়ার স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির

প্রতি আমাদের অঙ্গীকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপগুলোর মধ্যে একটি।” ইলমাজ আরও আশা প্রকাশ করেছেন, সিরিয়ার সাথে তুরস্কের কূটনৈতিক সংশ্লিষ্টতা “ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের জীবন স্বাভাবিককরণে অবদান রাখবে এবং সিরিয়ার প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবস্থার পুনর্গঠনে সহায়তা করবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু