দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫

দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে রোববার একটি চিঠি লিখেছেন সাবেক মুখ্যমন্ত্রী অতীশি। এতে তিনি বিজেপি সরকারের ওপর অভিযোগ করে বলেছেন, তারা নারীদের জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা স্কিমটি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেনি। অতীশি তার চিঠিতে রেখা গুপ্তার কাছে সময় চেয়েছেন, যাতে রোববার তিনি আম আদমি পার্টির (এএপি) বিধায়ক দলের সঙ্গে এই স্কিমটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে পারেন। এই স্কিম অনুযায়ী দিল্লির নারীদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার কথা ছিল। চিঠিতে অতীশি বলেছেন, ‘প্রথমত, আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতা এবং দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দিল্লির মা-বোনদের গত ৩১ জানুয়ারি একটি নির্বাচনী সমাবেশে

প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি সরকার গঠন হলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নারীদের জন্য ২,৫০০ টাকা প্রতি মাসে দেওয়ার স্কিমটি পাশ করা হবে। তিনি বলেছিলেন - এটি মোদীর গ্যারান্টি’। তিনি আরও বলেন, ‘বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকার তাদের প্রথম ক্যাবিনেট মিটিং ২০ ফেব্রুয়ারি করেছে। কিন্তু স্কিমটি পাশ হয়নি। দিল্লির মা-বোনেরা মোদিজির গ্যারান্টিতে বিশ্বাস রেখেছিলেন, আর এখন তারা বোকা বনে গেছেন’। অতীশি মুখ্যমন্ত্রী রেখাকে রোববার এএপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। যাতে তারা তাদের উদ্বেগগুলো তুলে ধরতে পারে এবং স্কিমটির বাস্তবায়ন নিশ্চিত করতে পারে। দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির রামেশ বিধুরিকে হারিয়ে নির্বাচিত এই এএপি বিধায়ক শুক্রবার এক প্রেস কনফারেন্সেও ক্ষমতাসীন দলের সমালোচনা করেন। তখন তিনি

বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নিশ্চিত করেছিলেন যে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে স্কিমটি পাশ করা হবে এবং ৮ মার্চের মধ্যে প্রতিটি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা পাঠানো হবে। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অতীশি বলেন, ‘এটি কি শুধুই আরেকটি নির্বাচনী কৌশল ছিল?’ নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। যেখানে এএপি এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিশ্রুতি দিয়েছিল। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলে এএপি ক্ষমতাচ্যুত হলে, তারা নতুন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”