দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি স্বৈরশাসক হিসেবে কাটাবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি স্বৈরশাসক হিসেবে কাটাবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
ক্ষমতা পেলে শুধু প্রথমদিন একজন স্বৈরশাসকের মতো দেশ চালাবেন ডনাল্ড ট্রাম্প। নির্বাচনি প্রচারে এমন ইচ্ছা প্রকাশ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। নির্বাচনি প্রচারে বিভিন্ন সময়ে তিনি বলেছেন, হোয়াইট হাউযে প্রথম দিনে তিনি কি সিদ্ধান্ত নেবেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো, সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ ঠেকানো, অবৈধ অভিবাসী বিতাড়ন, স্পেশাল কাউন্সেলের অপসারণসহ আরো কয়েকটি পদক্ষেপ। এসব কিছু বাস্তবায়নে একদিনেই অন্তত ১০টি নির্বাহী আদেশ জারির কথা বলেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে দুই সেকেন্ডের মধ্যেই স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। সেকারণে বলা যায়, ট্রাম্প অবশ্যই তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো থেকে নিষ্পত্তি পেতে চাইবেন। নিউ ইয়র্কের হাশ মানি মামলা থেকে হয়তো তিনি নিষ্পত্তি পাবেন

না। তবে প্রেসিডেন্ট হিসেবে হয়তো তিনি কারাদণ্ড এড়াতে পারবেন। এছাড়া ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনায় এপর্যন্ত দেড় হাজারের বেশি লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে এই হামলাকে ট্রাম্প কখনোই অপরাধ হিসেবে স্বীকার করেননি। বরং হামলাকারীদের তিনি দেশপ্রেমী হিসেবেই আখ্যায়িত করেন। তাই হোয়াইট হাউযে প্রথমদিনের নির্বাহী আদেশের মধ্যে অভিযুক্তদের সাহায্যের কথা অনেক আগেই জানান ট্রাম্প। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে প্রথমদিনই তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিতাড়ন প্রকল্পের অনুমোদন দেবেন। এরই মধ্যে তিনি তার নতুন প্রশাসনের বর্ডার যার পদে টম হোম্যানের নাম ঘোষণা করেন। পাশাপাশি তিনি সীমান্তে নিরাপত্তার জন্য সেখানে ন্যাশনাল গার্ড মোতায়নের কথাও বলেছেন। এছাড়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ব্যাপারেও

কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তার ভাষ্যমতে, মাত্র একদিনেই তিনি এই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন। তার এমন দাবির বিপরীতে রাশিয়ার জাতিসংঘ অ্যাম্বাসেডর ভ্যাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, ইউক্রেইনের সংকট একদিনে সমাধান সম্ভব নয়। তবে, রাশিয়ার সঙ্গে ইউক্রেইন নিয়ে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান বরাবরই কঠোর ছিলো। এবার তো তিনি চায়নার পণ্যের ওপর সরাসরি অতিরিক্ত ৬০ শতাংশ পর্যন্ত কর আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া মেক্সিকান পণ্যের ওপরেও অতিরিক্ত কর আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। মূলত, দেশীয় উৎপাদন শিল্পকে এগিয়ে নিয়ে যেতেই তার এমন পদক্ষেপ। ট্রাম্পের মতে, প্রশাসনে অনেক অপ্রয়োজনীয় কর্মীরা আছেন যাদের পেছনে সরকারি অর্থ অপচয় হচ্ছে। এছাড়াও প্রশাসনে

কর্মকর্তার ছদ্মবেশে ট্রাম্পের শত্রুরাও লুকিয়ে আছে বলে তার ধারণা। তাই তিনি অনেক কর্মীদের ছাটাই করতে নির্বাহী আদেশ জারি করবেন। বাইডেন সরকার, জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানির দিকে মনোযোগ দিয়েছিলো। তবে ট্রাম্প তার ঠিক উল্টোটা চান। তার মতে, জ্বালানি আমদানি কমাতে দেশে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়াতে হবে। আর সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ট্রাম্প। বাইডেনের সময়ে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের সুরক্ষায় যে আইন হয়েছিলো সেটি বাতিল করার কথা বলেছেন ট্রাম্প। নির্বাচনি প্রচারণায় তিনি বলেছেন, ট্রান্সজেন্ডারদের জন্য হ্যারিস আছে। তবে দেশের সবাইকে ট্রাম্প সমানভাবে দেখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম