ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৭
দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের নিহত হয়েছেন। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি বেড়াতে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি
ঘটে এবং অনেকে আহত হয়। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযান চলছে। বিমানটিতে আগুন লাগার পর আকাশ ধোঁয়ায় ভরে যায় এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। জরুরি সেবাকর্মীরা আহতদের সাহায্য করতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।