থানার পাশের ফ্ল্যাটে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

থানার পাশের ফ্ল্যাটে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আজিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)। এর আগে ৭ ডিসেম্বর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে চার জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মহিলা ফুসলিয়ে ভাঙ্গা

থানার পাশে গ্রীন হাসপাতালের ওপরে তিনতলায় শিল্পী আফরোজীর ফ্লাটে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক রাতভর কলেজ ছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরদিন বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনার দুইদিন পর বড় দুই বোনের সহায়তায় ৭ ডিসেম্বর রাতে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। পরদিন ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, থানার পাশে একটি ফ্লাটে ১৭ বছর বয়সের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েল ও মতিউরকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই ঘটনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও গ্রেফতার

অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল