ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
দেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে ২২টি ব্র্যান্ডে বিপজ্জনক মাত্রার পারদ (মার্কারি) পাওয়া গেছে। পারদের মাত্রা আন্তর্জাতিক নিরাপত্তা সীমা ১ পার্ট পার মিলিয়ন (পিপিএম) থেকে অনেক গুণ বেশি। যা ব্যবহারকারীদের জন্য গুরতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ক্রিমগুলো ব্যবহারকারীদের ৬০ শতাংশ নারী। ইউরোপীয় এনভায়রনমেন্টাল ব্যুরো (ইইবি) ও ফিলিপাইনভিত্তিক সংস্থা ব্যান টক্সিকসের সহযোগিতায় বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। গবেষকরা জানিয়েছেন, পারদ স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। পারদযুক্ত ত্বক ফর্সাকারী ক্রিম দীর্ঘমেয়াদে চোখ, ফুসফুস, কিডনি, হজম ও রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট

করে। এসব পণ্যে থাকা পারদ শুধু ব্যবহারকারীর নয়, আশপাশের মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, নবজাতক ও গর্ভস্থ ভ্রুণের জন্য বেশি ক্ষতিকর। গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৮৫টি ক্রিম পরীক্ষা করা হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে সংগ্রহ করা ২০টা ক্রিম পরীক্ষা করে ১৮টিতে উচ্চমাত্রার পারদ পাওয়া যায়। পরীক্ষায় সর্বোচ্চ পারদ পাওয়া দুটি ব্র্যান্ড হলো-‘ডিউ বিউটি ক্রিম’ (২৪ হাজার ৮০০ পার্ট পার মিলিয়ন) এবং ‘গোল্ডেন পার্ল বিউটি ক্রিম’ (২০ হাজার ৭০০ পার্ট পার মিলিয়ন)। দুটিই বাংলাদেশে ত্বক ফর্সাকারী জনপ্রিয় ক্রিম হিসাবে পরিচিত। এছাড়া গৌরি বিউটি ক্রিম, এফইআইকিউই হার্বাল অ্যাকট্রাক্ট হোয়াইটিনিং ফ্রিক্যাল রিমুভিং ক্রিম, পার্ল বিউটি ক্রিম, কিম হোয়াইটিনিং জিনসেং

অ্যান্ড পার্ল ক্রিম। এসব প্রসাধনীর মধ্যে পারদের পরিমাণ আন্তর্জাতিক নিরাপদ মাত্রার তুলনায় হাজার গুণ বেশি। ২০২৪ সালের পরীক্ষায় জিয়াওলি হোয়াইটিনিং নাইট ক্রিম, কোলাজেন প্লাস ভিটামিন এ নাইট ক্রিম, জিয়াওলি ডে ক্রিম এবং আরও কয়েকটি পণ্যে উচ্চমাত্রার পারদ পাওয়া যায়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হাশেম বলেন, এখনো বাজারে এসব পণ্য সহজলভ্য, এটা অত্যন্ত উদ্বেগজনক। বিএসটিআইর উপপরিচালক এসএম আবু সাঈদ বলেন, ত্বক ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি বন্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, বাজার ও অনলাইন প্ল্যাটফর্ম নিয়মিত মনিটর করছি। এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ড. শাহরিয়ার হোসেন বলেন, মার্কারি অনেক সময় কোনো তাৎক্ষণিক উপসর্গ

ছাড়াই ধীরে ধীরে শরীরের ক্ষতি করে। ব্যান টক্সিসের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন অফিসার থনি ডিজন বলেন, এগুলো বন্ধে জোরালো সীমান্ত নিয়ন্ত্রণ, আঞ্চলিক সহযোগিতা এবং মিনামাটা কনভেনশন অন মার্কারির মতো আন্তর্জাতিক চুক্তি কঠোরভাবে পালন জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!