‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও বিজেপি সংসদ সদস্য গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর বুধবার রাজেন্দর নগর থানার এসএইচও এবং দিল্লি পুলিশের সেন্ট্রাল ডেপুটি কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়েরের অনুরোধ করেছেন। গম্ভীর অনুরোধ করেছেন, তার এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। গত ২২ এপ্রিল গম্ভীর দুটি ইমেল পেয়েছেন। একটি দুপুরে এবং অপরটি সন্ধ্যায়। এই ইমেলে লেখা ছিল ‘IKillU’। এর আগে ২০২১ সালের নভেম্বরেও একই ধরনের হুমকির ইমেল পেয়েছিলেন। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা এসেছে বলে আমাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। গৌতম গম্ভীর

ইতিমধ্যেই দিল্লি পুলিশের সুরক্ষাভুক্ত ব্যক্তি। নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা কোনও মন্তব্য করি না।’ বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীর বুধবার দিল্লি পুলিশের কাছে গিয়ে দ্রুত পদক্ষেপের আবেদন করেন। তিনি রাজিন্দর নগর থানার এসএইচও এবং সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি)-এর কাছে একটি এফআইআর দায়েরের আবেদন জানান। একইসঙ্গে তিনি তার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও অনুরোধ করেন। মঙ্গলবার গম্ভীর এক্স প্ল্যাটফর্মে জম্মু-কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করেন। পর্যটকদের ওপর যেভাবে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছিলেন গৌতম গম্ভীর। উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছেন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। গম্ভীর তার পোস্টে লিখেছিলেন, ‘প্রাণ

হারানোদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জবাব দিতেই হবে। ভারত প্রতিশোধ নেবেই।’ এরপরই হয়তো প্রাণনাশের হুমকি পেয়েছিলে গৌতম গম্ভীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!