ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। গতকাল শনিবার এ হামলা চালানো হয়।
এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি সেনাদের সোমালিয়ায় থাকা আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনারী ও অন্যন্য সন্ত্রাসী ওপর বিমান হামলার জন্য আজ (শনিবার) নির্দেশ দিই। আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হল যে, আমরা তোমাদের খুঁজে বের করব, এবং হত্যা করব!’
স্থানীয় কমান্ডাররা বার্তা সংস্থা এএফপিকে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। সোমালিয়ার বোসাসো এলাকার সামরিক কমান্ডার মোহামেদ আলি বলেন, ‘হামলায় হতাহতের সংখ্যা এখনও জানি না। তবে বিশ্বাস করি যে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত
করেছে।’ ঘটনাস্থলের কাছে থাকা আবদিরহমান আদান নামের আরেক সেনা সদস্য জানান, তিনি পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সোমালিয়ায় আইএসের চেয়েও আল-কায়েদা ও আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সোমালিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতাও বাড়ছে।
করেছে।’ ঘটনাস্থলের কাছে থাকা আবদিরহমান আদান নামের আরেক সেনা সদস্য জানান, তিনি পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সোমালিয়ায় আইএসের চেয়েও আল-কায়েদা ও আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সোমালিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতাও বাড়ছে।



