তিন সভায় অনুপস্থিত থেকেও পরিচালক পদে বহাল শেখ সোহেল-আ জ ম নাছিররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ October, ২০২৪

তিন সভায় অনুপস্থিত থেকেও পরিচালক পদে বহাল শেখ সোহেল-আ জ ম নাছিররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৪ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী, পরপর তিন সভায় বিশেষ কোনো কারণ ছাড়া উপস্থিত না থাকলে শূন্য হয়ে যাবে পরিচালকদের পদ। কিন্তু সবশেষ তিন বোর্ডসভায় অংশ না নিলেও শেখ সোহেল, আ জ ম নাছির সহ বেশ কয়েকজনের পরিচালক পদ শূন্য হয়নি। জানা গেছে, মূলত আইনের মারপ্যাঁচে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া আওয়ামী লীগ ঘেঁষা পরিচালকদের পদ শূন্য হচ্ছে না। কেননা তাদের অনেকেই অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির পরিচালক পদ ছাড়তে হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসকে। তাদের জায়গা নিয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এদিকে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন

সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। অন্যদিকে সরকার পতনের পর থেকেই লাপাত্তা ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ বেশ কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালক। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে টানা তিন বোর্ডসভায় অনুপস্থিত এসব পরিচালকের পদ শূন্য হয়নি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘একটা ইমার্জেন্সি মিটিংসহ চারটি মিটিং হয়েছে। এখন সময় এসেছে যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। এ মুহূর্তে তাদের জায়গায় আমরা কাউকে নিতে পারছি না। কারণ জেলা পর্যায়ের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত নতুন কমিটি করেনি। ক্লাবগুলো এখনও অগোছালো। নির্বাচন করতে চাইলে পদ খালি হতে হবে, নির্বাচন ওভাবেই করতে হবে।

ওই জায়গাগুলো পূরণ করার জন্য আরও কিছু সময় লাগবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন