তিন বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে আইএসডিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

তিন বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে আইএসডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ৪ থেকে ৫ বিলিয়ন বা ৪০০-৫০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার মুহাম্মদ নাসিস সুলাইমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে এ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন খাতের জন্য এ অর্থ দেবে জেদ্দাভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটি। বৈঠক শেষে নাসিস সুলাইমান সাংবাদিকদের বলেন, মেম্বার কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (এমসিপিএস)–এর অংশ হিসাবে, পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়া হবে। জ্বালানি তেল কেনার জন্য আইএসডিবি গ্রুপের বাণিজ্য অর্থায়নকারী শাখা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড

ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) মাধ্যমে বাংলাদেশকে ঋণ দেওয়ার সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সুলাইমান বলেন, অবশ্যই এটি একটি অংশ। সরকারের সাথে এ বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আইটিএফসি-এর সহায়তাসহ সংস্থাগুলির সহায়তা ঠিক করার জন্য আগামী কয়েক বছরের জন্য আইএসডিবি-র এমসিপিএসকে বিশদভাবে তৈরি করতে হবে। আমরা সত্যিই অবকাঠামোগত উন্নয়নে সহায়তা প্রদানের অপেক্ষায় রয়েছি। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রেও সহায়তা বাড়ানো হবে। আইএসডিবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে উল্লেখ করে সুলাইমান বলেন, আইএসডিবির কৌশল এবং সরকারের অগ্রাধিকার বিবেচনা করে, আমরা আশা করি অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গেও সম্পদ এবং সহযোগিতার ক্ষেত্রে সহায়তা করতে সক্ষম হব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ