তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ। হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি

দিয়েছে হামাস। ইসরাইলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ

জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট