তাহিরপুরে ৬০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

তাহিরপুরে ৬০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রিক পর্যটকবাহী বোটে বিয়ারসহ বিদেশি মদ ক্রয়-বিক্রয় করার অভিযোগে আব্দুল কাদির জিলানী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে পালিয়ে গেছে জিলানীর অপর দুই সহযোগী। এ সময় বিয়ারসহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের ৬০ বোতল মদ উদ্ধার করে পুলিশ। পরে সোমবার (৭ অক্টোবর) সীমান্তের পেশাদার তিন মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করা হয়। তাহিরপুর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার আসামিরা হলেন- তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমার পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়ার ছেলে আব্দুল কাদির জিলানী, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আউয়াল

মিয়া ও সামসুদ্দিনের ছেলে মনু মিয়া। সোমবার রাতে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রীক পর্যটকবাহী হাউস বোটে টেকেরঘাটের নিলাদ্রীতে আসা কিছু সংখ্যক নেশাগ্রস্ত পর্যটকদের কাছে বিদেশি মদ (বিয়ার) বিক্রয় করে আসছিল আব্দুল কাদির জিলানী, আউয়াল, মনু নামের ওই তিন পেশাদার মাদক কারবারি। তারা পারিবারিকভাবেই গত কয়েক বছর ধরে সব ধরণের বিদেশি মাদক কারবার করে আসছিল। ওসি দেলোয়ার আরও বলেন, উপজেলার লাকমা গ্রামে নিজ বাড়িতে পল্লী চিকিৎসক ইদ্রিসের ছেলে আব্দুল কাদির জিলানী তার অপর দুই সহযোগীকে নিয়ে মাদক ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম রোববার ভোররাতে অভিযান চালায়। অভিযানে আব্দুল কাদির জিলানীর শয়নকক্ষ

থেকে বিয়ারসহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের ৬০ বোতল মদ জব্দ করে পুলিশ। এ সময় পেশাদার মাদক কারবারি আব্দুল কাদির জিলানীকে গ্রেফতার করলেও পুলিশের নজর এড়িয়ে কৌশলে অপর দুই মাদক কারবারি আউয়াল ও মনু দ্রুত পালিয়ে যায়। সোমবার তাহিরপুর থানায় আউয়াল ও মনুকে পলাতক এবং আব্দুল কাদির জিলানীকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের