ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
তানজিন তিশার ভয়েস রেকর্ড
কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খানের আনা অর্থ আত্মসাৎ ও অপেশাদারিত্বের অভিযোগকে ‘ফালতু’ ও ‘মিথ্যা’ বলে দাবি করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের স্বচ্ছতা প্রমাণের চেষ্টাও করেছিলেন। কিন্তু এবার বেরিয়ে এলো থলের বিড়াল। অভিনেত্রীর দাবির বিপরীতে হাতে এসেছে তানজিন তিশার পাঠানো সেই ভয়েস রেকর্ড ও কথোপকথনের স্ক্রিনশট, যা স্পষ্ট করছে ভিন্ন এক সত্য।
প্রযোজক শরীফ খান ছে পাঠানো প্রমাণাদিতে দাবি করেছেন, তিশা শাকিব খানের ‘সোলজার’ সিনেমার অজুহাত দেখিয়ে বারবার কলকাতার সিনেমার শিডিউল পিছিয়েছিলেন এবং ভিসার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। অথচ এখন তিনি উল্টো সুর গাইছেন।
কী আছে সেই ভয়েস রেকর্ডে? হাতে আসা ভয়েস রেকর্ডে স্পষ্ট শোনা যায় তানজিন তিশা
প্রযোজক শরীফ খানকে অনুরোধ করছেন শাকিব খানের সিনেমার জন্য কলকাতার শুটিং পেছানোর জন্য। রেকর্ডে তিশাকে বলতে শোনা যায়, “দাদা আমি তোমাকে কি বলবো সেটা ভেবেই কল রিসিভ করিনি। আমি তোমার সিনেমার জন্য খুবই আগ্রহী, কিন্তু এদিকে শাকিব খানের সিনেমা আমার। এটা আমি আর পেছাতে পারছি না। আমরা অলরেডি এই সিনেমার প্ল্যান করে ফেলেছি; যেহেতু আমাদের লেট হচ্ছেই, আমরা এই মাসের মধ্যেই ঢাকার ফিল্মটা শেষ করে ফেলবো। তাই তোমাকে অনুরোধ করবো, আমার ভয়েস রেকর্ডটা রেখে দেও। এটা আমার স্টেটমেন্ট। তুমি কিছুদিন ডেটটা একটু পিছিয়ে দেও। সবাইকে একটু বুঝাও... সোলজার সিনেমাটা দেশ প্রেম সিনেমা। এটা রিলিজ হবে ১৬ ডিসেম্বর। সো এইটা আমি আর
পেছাতে পারছি না।” সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তিশা তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হয়েছেন। অথচ ভয়েস রেকর্ডে তিনি বলছেন, “আমি সত্যিই তোমাদের কাজটা করতে চাই। এবং আমি তোমাকে বলছি, ভিসা নিয়ে একদম চিন্তা নেই। ভিসা আমি নিজে ম্যানেজ করবো। এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না।” তিশার অভিযোগ ও প্রযোজকের পাল্টা জবাব মঙ্গলবার (২৫ নভেম্বর) তিশা ফেসবুকে দাবি করেন, শরীফ খান মূল প্রযোজক নন, তিনি লাইন প্রোডিউসার। এবং ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি সিনেমাটি করতে পারেননি। তিশার এই দাবির প্রেক্ষিতে প্রযোজক শরীফ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি যদি এই সিনেমার প্রোডিউসার না হই, তাহলে এগ্রিমেন্ট চেক করে দেখেন। সেখানে
আমার সিগন্যাচার আছে। মোশন পোস্টারে আমার নাম আছে। সে কার সঙ্গে কথা বলে চুক্তিবদ্ধ হয়েছে? এখন বাঁচার জন্য আমাকে লাইন প্রোডিউসার বানাচ্ছে!” ভিসা ও শিডিউল নিয়ে নাটকীয়তা প্রযোজক জানান, তিশার জন্য দুবার শিডিউল পরিবর্তন করতে হয়েছে, যাতে তাদের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। তিনি বলেন, “বর্তমানে ইন্ডিয়ান ভিসা স্লট পাওয়া খুব কঠিন। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা স্লট ম্যানেজ করেছি। কিন্তু স্লট ডেটের দুদিন আগে সে আমেরিকা যাওয়ার কথা বলে স্লটে দাঁড়ায়নি। প্রোডাকশন তার দায়িত্ব পালন করেছে, কিন্তু আর্টিস্ট যদি না দাঁড়ায় সেই দোষ কি প্রোডাকশনের?” শরীফ খান আরও বলেন, “সে শাকিবের সিনেমার জন্য আমার সিনেমা পেছাতে বলছে। সে কে যে আমার সিনেমা
পেছাতে বলবে? সে তো পেছানোর কেউ না! তার কারণেই আমাদের বিশাল ক্ষতি হয়েছে। অথচ এখন টাকা ফেরত চাইলে উল্টো মিথ্যাচার করছে।” মধ্যরাতে ফোন দেওয়ার অভিযোগ খণ্ডন তিশা অভিযোগ করেছিলেন শরীফ খান মধ্যরাতে ফোন করে অপেশাদার আচরণ করেছেন। এর জবাবে শরীফ খান তাদের কথোপকথনের কললিস্ট ও মেসেজের স্ক্রিনশট দেখান। তিনি বলেন, “আমি প্রচণ্ড কমফোর্টজোনে তার সঙ্গে কথা বলেছি। সে কোন সময় মেসেজ করত, কল করত, রিপ্লাই করত—তার সব প্রমাণ আমার কাছে আছে। সে নিজের দোষ ঢাকতে এখন আমাকে অপেশাদার সাজানোর চেষ্টা করছে।” উল্লেখ্য, কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় অভিনয়ের জন্য তিশাকে প্রায় সোয়া ৪ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। সিনেমাটি থেকে বাদ পড়ার পর
সেই টাকা ফেরত না দেওয়াতেই এই জটিলতার সৃষ্টি। একই সিনেমায় অভিনয়ের কথা থাকলেও অভিনেতা খায়রুল বাসার সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রযোজক।