তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, তীব্র উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, তীব্র উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
চীনের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরই এই প্রথমবার তাইওয়ান প্রণালীতে ঢুকল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই তাইওয়ানের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের তিন সপ্তাহের মাথায় চীনের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে দু’টি যুদ্ধজাহাজ পাঠালেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দু’টি যুদ্ধজাহাজ মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে ঢুকেছে বলে দেশটির নৌবাহিনী সূত্র জানিয়েছে। তবে স্থায়ীভাবে সে দু’টি তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হচ্ছে না। আর্লে বার্ক শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার শ্রেণির সমীক্ষক জাহাজ ইউএসএনএস বাউডিচ উত্তর থেকে দক্ষিণ অভিমুখে প্রণালী পার হবে বলে পেন্টাগন জানিয়েছে। পুরো

বিষয়টিকে ‘রুটিন প্রক্রিয়া’ বলেও দাবি করা হয়েছে। যদিও ওয়াশিংটনের ওই যুক্তি মানতে নারাজ চীন। শি জিনপিং সরকারের অভিযোগ এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে। উল্লেখ্য, তিন বছর আগে চীন-তাইওয়ান সংঘাতের আবহে ওই প্রণালীতে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল ঢুকেছিল। তাইওয়ান প্রণালীর অদূরে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগন, ডেস্ট্রয়ার গোত্রের রণতরী ইউএসএস হিগিন্‌স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী ইউএসএস ত্রিপোলিকেও মোতায়েন করেছিল পেন্টাগন। পরবর্তী সময় তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌ-সেনার গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী বার্ক শ্রেণির ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট ইউএস চুং হুনের উপস্থিতি ঘিরেও ওয়াশিংটন-বেজিং তরজা হয়েছিল। ২০২২ সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের

স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সে সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন-তাইওয়ান সংকটের আবহে সে সময় যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। এরপর সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দু’পক্ষ কিছুটা নমনীয় হলেও গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীনবিরোধী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। বুধবার ‘দ্বীপরাষ্ট্র’ তাইওয়ানের সরকার অভিযোগ তুলেছে, তাদের ঘিরে মঙ্গলবার থেকে চীনা ফৌজের ৩৯টি যুদ্ধবিমান এবং পাঁচটি জাহাজ টহল দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের