ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন সৈয়দ আহমেদ মারুফ। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন। এরপর গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।
বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ।





