ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ
১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮
ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১২১৩ মামলা, জরিমানা
রাজধানীর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ১২১৩টি মামলায় ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। মঙ্গলবার দিনভর
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা ও ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানকালে ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।