ড. ইউনূস, আলী রীয়াজ ও আসিফ নজরুলের বিরুদ্ধে মিশিগান কোর্টে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

ড. ইউনূস, আলী রীয়াজ ও আসিফ নজরুলের বিরুদ্ধে মিশিগান কোর্টে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইন্দন ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করে ৬ জন বাংলাদেশী-আমেরিকান নাগরিক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল-কে দায়ী করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে গত ২২ জুন রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও ড. আলী রীয়াজ-কে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদীরা হলে-

রাব্বী আলম, সিদ্দিকুর রহমান, এমদাদ চৌধুরী, রাজভী আলম, শিরি আলম ও নোমিতা খান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে বাদীরা উপস্থিত থেকে তাদের দেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে অভিযোগ করেন। অভিযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান সহ দলীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর