ডোনাল্ড ট্রাম্প আমার বাবা, পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

ডোনাল্ড ট্রাম্প আমার বাবা, পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবই তার রাজনৈতিক জীবনের অংশ। এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরও একটি চমকপ্রদ দাবি। পাকিস্তানি এক নারী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প না কি তার জন্মদাতা! সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন। এরপর তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবা। তিনি আরও জানান, ট্রাম্প একসময় তার মাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালনপালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে, তবে তখন এটি তেমন সাড়া

ফেলেনি। ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর এটি নতুন করে আলোচনায় এসেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এখন সামাজিকমাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা মজার মন্তব্যের বন্যায় ভাসাচ্ছেন ট্রাম্পকে। কেউ এটিকে রসিকতা বলছেন, কেউ প্যারোডি হিসেবে দেখছেন। আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘শুধু পাকিস্তানেই এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে!’ আরেকজন মন্তব্য করেছেন, ভাবুন, ট্রাম্প আর তার ‘পাঞ্জাবি’ মেয়ে থ্যাঙ্কসগিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন। এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য!’ তৃতীয়জন যোগ করেন, ২০১৮ সালে এই ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি, আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে। ভিডিওটির দাবির সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই।

তবে এটি স্পষ্ট, সামাজিকমাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কনটেন্টই ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এ দাবি যেমন বাস্তবতার বাইরে, তেমনি এটি নেটিজেনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড