ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৮ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ১০:৪০ অপরাহ্ণ

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৮ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৪০ 176 ভিউ
রাজনৈতিক অস্থিতিশীলতায় কেটেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বড় একটা সময়। রপ্তানি খাতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি, উৎপাদনসহ সার্বিক রপ্তানি কার্যক্রম এতে ব্যাহত হয়। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ শুরু হয় সরকার পরিবর্তনের পরপরই। আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রম অসন্তোষ এখনও পুরোপুরি কাটেনি। এ রকম বৈরী বাস্তবতার মধ্যেই গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ। একক মাসের হিসাবে ডিসেম্বরে রপ্তানির হারটা আরও বেশি। মাসটিতে বেড়েছে ১৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দিকে কম হারে বাড়ে রপ্তানি আয়। তবে গত তিন মাসে রপ্তানি আয়ে

প্রতি মাসেই বেশ ভালোই প্রবৃদ্ধি এসেছে। এ সুবাদেই ছয় মাসের গড় রপ্তানির প্রবৃদ্ধিও ভালো। এই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি বাড়ে ২ দশমিক ৯ শতাংশ। আগস্টে ৫ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৮ শতাংশ। অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি অনেক বেড়ে হয় ২১ শতাংশ। নভেম্বরে দাঁড়ায় ১৫ দশমিক ৬৩ শতাংশ। ডিসেম্বরে রপ্তানি বাড়ে ১৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ইপিবির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, একক মাস ডিসেম্বরে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৪৬৩ কোটি ডলারের। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৫৫ হাজার ৫৬০ কোটি টাকা। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট রপ্তানির পরিমাণ ২‌ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ৩

লাখ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার। তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। রপ্তানি হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৭৫৬ কোটি ডলার। অর্থাৎ টানা পাঁচ মাসের শ্রম অসন্তোষের মধ্যেই পোশাকের রপ্তানি বেড়েছে ২২৩ কোটি ডলার বা প্রায় ২৭ হাজার কোটি টাকা। তৈরি পোশাকের রপ্তানি এত বেশি হারে বাড়ার অনেক কারণের কথা বলেছেন এ খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, বৈরী পরিস্থিতির মধ্যেও উদ্যোক্তারা লক্ষ্যচ্যুত হননি। উৎপাদন ও রপ্তানি ঠিক রাখতে বিকল্প সব সুযোগ কাজে লাগিয়েছেন তারা। মৌলিক

পণ্যের সঙ্গে মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ছে দিন দিন। একইভাবে উচ্চমূল্যের পোশাক রপ্তানিও বাড়ছে। প্রধান বাজার ইউরোপ-আমেরিকায় নীতি সুদহার কিছুটা কমেছে। ওইসব দেশে চাহিদাও বেড়েছে। কমপ্লায়েন্স শর্ত পরিপালন, সার্কুলার আরএমজি, পরিবেশসম্মত উৎপাদন কাঠামোয় বড় বিনিয়োগ ইত্যাদি কারণে বাংলাদেশের পোশাকের প্রতি পশ্চিমা ব্র্যান্ড-ক্রেতাদের আস্থা আরও বেড়েছে। এ ছাড়া সভাপতি থাকাকালে তিনি নতুন বাজার সৃষ্টি, পণ্যে বৈচিত্র্য আনা ও ব্র্যান্ডিংয়ে বেশ কিছু কাজ করেছেন। এসবের ফলও পাচ্ছে পোশাক খাত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন বছর রপ্তানি খাত আরও ভালো করবে বলে মনে করেন তিনি। তৈরি পোশাক ছাড়াও রপ্তানি খাতের ছোট-বড় প্রায় সব খাতেই রপ্তানি বেড়েছে গত ছয় মাসে। ইপিবির প্রতিবেদনে দেখা যায়,

বহুদিন পর চিংড়িসহ সব ধরনের হিমায়িত মাছের রপ্তানি বেড়েছে ১৯ শতাংশেরও বেশি। রপ্তানির পরিমাণ প্রায় ২৫ কোটি ডলার। কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশেরও বেশি। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ডলার। ওষুধের রপ্তানি বেড়েছে প্রায় ৮ শতাংশ। রপ্তানি হয়েছে ১১ কোটি ডলারের ওষুধ। চামড়া ও চামড়াপণ্যের রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ। রপ্তানি হয়েছে প্রায় ৫৮ কোটি ডলারের বিভিন্ন পণ্য। প্রায় ছয় বছর পর পাট ও পাটপণ্যের রপ্তানিও বাড়ল গত ছয় মাসে। রপ্তানি বেড়েছে ১ শতাংশের কিছু বেশি। রপ্তানি হয়েছে ৪২ কোটি ডলারের বিভিন্ন ধরনের পাটপণ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today