ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০
আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা
“এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই
রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ
মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
ডিএমপির ১০ কর্মকর্তার বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত আলাদা তিনটি আদেশে তাদের বদলি করা হয়।
এসব কর্মকর্তার মধ্যে প্রটেকশন বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, মো. মাসুদ আলমকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং মো. ইবনে মিজানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মো. তানভীর হোসেনকে প্ল্যানিং, রিসার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের জোনাঈদ আফ্রাদকে ডিএমপি সদর
দফতরে সংযুক্ত এবং মো. মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। আরেকটি আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বকুল হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মুহা. জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের কাজী মিজানুর রহমানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।