ট্রুডোর মুখেও ট্রাম্পবিরোধিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

ট্রুডোর মুখেও ট্রাম্পবিরোধিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
একের পর এক নিষেধাজ্ঞা, বিতর্কিত মন্তব্য ও হুমকির জেরে বিশ্বব্যাপী বাড়ছে ট্রাম্পবিরোধিতা। ক্ষমতায় আসার পর থেকে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি ইউক্রেন ইস্যুকে ঘিরে আবারও আলোচনার তুঙ্গে তিনি। জেলেনস্কি কাণ্ড নিয়ে যেখানে ইউরোপীয় নেতারা ট্রাম্পের বিপরীতে অবস্থান করছে, ঠিক এমন সময়ই ঝোপ বুঝে কোপ মারলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আবারও শক্ত অবস্থান নিলেন তিনি। সোমবার এ বিষয়ে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে বৈঠক করেন ট্রুডো। সিএনএন। চার্লসের সঙ্গে বৈঠকের সময় কানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গটি তুলে আনেন ট্রুডো। তবে বিষয়টি নিয়ে আগের দিন রোববার সাংবাদিকদের ট্রুডো

বলেন, বরাবরের মতো আমরা কানাডা এবং কানাডিয়ানদের জন্য যা গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বলতে পারি–কানাডিয়ানদের কাছে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যে কোনো কিছুর ঊর্ধ্বে।’ এরপর কানাডাকে শোষণ করার নিন্দা জানিয়ে ট্রুডো আরও বলেন, কানাডাকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনা একটি বাস্তব জিনিস এবং এটি দেশের প্রাকৃতিক সম্পদের সঙ্গে সম্পৃক্ত।’ এরপর সাংবাদিকরা ট্রুডোকে পালটা প্রশ্ন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রুডো কানাডার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলেছেন কিনা। জবাবে ট্রুডো বলেন, আমাদের মিত্ররা কানাডার নির্ভর থাকতে, কানাডাকে শক্তিশালী করতে এবং স্বাধীনতা রক্ষার্থে সর্বদা কাজ করবে। কিন্তু এর আগে বৃহস্পতিবার যখন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সামনে কানাডা প্রসঙ্গে সাংবাদিকরা

জিজ্ঞাসা করে তখন স্টারমার বলেন, সাংবাদিকরা ওয়াশিংটন এবং লন্ডনের মধ্যে একটি বিভাজন খুঁজছেন, যার অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, আমরা সবচেয়ে কাছের জাতি এবং আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। কিন্তু আমরা কানাডা নিয়ে আলোচনা করিনি। এ বিষয়ে গত শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে স্টারমারের মন্তব্যের পরে কানাডা এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক ডিএনএতে রয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে আছেন বলে জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। নির্বাচনের আগ পর্যন্ত তিনি দেশটির অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ