ট্রাম্প হারলে ফল প্রত্যাখানের হুমকি সমর্থকদের, দাঙ্গার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

ট্রাম্প হারলে ফল প্রত্যাখানের হুমকি সমর্থকদের, দাঙ্গার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
রোববার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সবশেষ সমাবেশে অংশ নিতে উত্তর ক্যারোলিনায় এসেছেন ৫৫ বছর বয়সি ভিকি ওয়েস্টব্রুক। তিনি পাঁচ সন্তানের মা এবং দুই সন্তানের দাদি। কিন্তু তাতে কি! ট্রাম্পের এই কট্টর নারী সমর্থক জানিয়েছেন, রিপাবলিকানরা ট্রাম্পকে জয়ী করতে ‘যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা বা পদক্ষেপ নিতে প্রস্তুত’। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন সকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছিলেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের আগে তার সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা তৈরি করে। রিপাবলিকান সমর্থকদের দাবি, কারচুপি করে হারানো হয়েছিল ট্রাম্পকে। কিন্তু এবার দ্বিতীয়বার ভোট চুরি করা যাবে না। ট্রাম্পকে যে কোনো মূল্যে জয়ী করতে প্রস্তুত তারা। ভিকি ওয়েস্টব্রুক বলেন, ভোট চুরি ঠেকাতে তিনি ‘নিজের কাছে

বন্দুক রাখছেন’। তিনি আরো বলেন, ‘আমার বাচ্চা আছে, জেলে যাওয়ার সামর্থ্য আমার নেই। আর আমি কমলাকে পছন্দ করি না’। রিপাবলিকান সমর্থকদের অনেকের আশঙ্কা ট্রাম্প নির্বাচনে হেরে গেলে সংঘাত তৈরি হতে পারে। এই মুহুর্তে, অনেক রিপাবলিকান (পরাজয় মেনে নেওয়া) এটি আর নিতে যাচ্ছে না। তারা আমাদের কাছ থেকে ‘দুইবার নির্বাচন চুরি’ হতে দেবে না। ওয়েস্টব্রুক নিশ্চিত করে বলছেন, ২০২০ নির্বাচনে ট্রাম্পের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবার কমলা হ্যারিস জিতলে মনে করা হবে ‘ভোট চুরির’ কারণেই এটি হয়েছে। ‘যদি তারা প্রতারণা করে। আমি এটা নিয়ে একেবারেই ইতিবাচক।’ এর মাধ্যমে এটা অনুমেয়, ট্রাম্প সমর্থকরা কথিত প্রতারণা নিয়ে বিচলিত নয়। বরং অজুহাত

তুলে দাঙ্গা কিংবা সংঘাত জড়াতে অনেক বেশি উৎসাহী। ট্রাম্প বছরের পর বছর ধরে ভোট কারচুপি হয়েছে এই ধরনের অভিযোগ করে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে তার বক্তৃতায় এই তীব্রতা বাড়ছে। ভোট গণনার ফলাফল গ্রহণ করবেন কি না ট্রাম্প তা নিয়ে বারবার অনিশ্চয়তামূলক বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ রোববার পেনসিলভানিয়ায় সমর্থকদের ট্রাম্প বলেছেন, চার বছর আগে হোয়াইট হাউস ত্যাগ করা তার উচিত নয়। পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রতি চারজনের মধ্যে একজন রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন, ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান, তবে তার উচিত ফলাফলকে অবৈধ ঘোষণা করা এবং হোয়াইট হাউস পুনরুদ্ধার করার জন্য ‘যাই লাগে তাই করা উচিত’। আফ্রিকান আমেরিকান

ট্রাম্প সমর্থক ৩৮ বছর বয়সী সেড্রিক পারনেস বলেছেন, ‘ট্রাম্প না জিতলে মানুষ দাঙ্গা করবে। তিনি বলেছেন, নির্বাচন-পরবর্তী অস্থিরতায় অংশ নেওয়া তার পক্ষে খুব বিপজ্জনক হবে। পরক্ষণে বলেন, ‘আমি ঠিক সেখানেই নিহত হব।’ তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান