ট্রাম্প মনোনীত প্রার্থীদের ‘বিঘ্নকারী’ বলছেন রিপাবলিকানরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

ট্রাম্প মনোনীত প্রার্থীদের ‘বিঘ্নকারী’ বলছেন রিপাবলিকানরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
ট্রাম্প তার প্রশাসনে বিঘ্নতা সৃষ্টিকারীদের নিয়োগ দিচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াশিংটনের শীর্ষ রিপাবলিকান নেতা এবং হাউস স্পিকার মাইক জনসন। নিয়োগপ্রাপ্তদের সম্পর্কে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘তারা এমন সব ব্যক্তি যারা বিদ্যমান স্থিতাবস্থায় বিঘ্নতা সৃষ্টি করবে। আমি মনে করি সেটি তারা পরিকল্পিতভাবেই করবে।’ ইতোমধ্যে ট্রাম্পের বেশকিছু নিয়োগ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন, মনোনীত প্রার্থীরা যথেষ্ট সমর্থন না পেলে তাদের বিকল্প পরিকল্পনাও করে রেখেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল ম্যাট গোয়েটজের বিরুদ্ধে রয়েছে নীতি কেলেঙ্কারির অভিযোগ। এ ছাড়া

স্বাস্থ্যমন্ত্রীর জন্য মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র করোনা ভ্যাকসিন বিষয়ে সংশয় ছড়ানোর অভিযোগে তদন্তাধীন আছেন। এদিকে বাবার নিয়োগ যথাযথ বলে সাফাই গেয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। গত রবিবার তিনি ফক্স নিউজকে বলেছেন, ‘আমরা জানি কারা ভালো লোক আর কারা খারাপ। আমার বাবাকে ঘিরে এমন সব লোকেরা আছেন যারা দক্ষ এবং সৎ। তারা নিজেদের শপথ অনুযায়ী কাজ করবেন। তারা এমন কোনো লোক নয় যারা অনির্বাচিত আমলাদের মতো নিজেদের সবজান্তা মনে করে।’ অবশ্য ট্রাম্প জুনিয়র এটি স্বীকার করেছেন যে, এদের মধ্যে কিছু নিয়োগ ‘বিতর্কিত’ এবং তারা সিনেটে সমস্যার সম্মুখীন হতে পারেন। তিনি বলেন, ‘আমাদের বিকল্প পরিকল্পনাও রয়েছে, তবে আমরা অবশ্যই শক্তিশালী প্রার্থীদের আগে বাছাই

করব। আপনারা জানেন তাদের অনেকে বিতর্কিত হতে যাচ্ছে কারণ তারা আসলে কাজগুলো (ট্রাম্পের প্রতিশ্রুত) সম্পন্ন করবেন।’ সম্প্রতি ট্রাম্প জ্বালানিমন্ত্রী হিসেবে একটি জ্বালানি কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস রাইটকে নিয়োগ দিয়েছেন। তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ সরকারের সঙ্গে কাজ করার তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট