ট্রাম্প মনোনীত তুলসী হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্প মনোনীত তুলসী হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডই হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে চূড়ান্ত হয় এই ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্যের মনোনয়ন। তুলসীর গোয়েন্দাপ্রধান হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয়, কারণ তুলসী তার মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত সদস্যদের মধ্যে একজন ছিলেন। ৪৩ বছর বয়সি তুলসী ২০ জানুয়ারির পর ট্রাম্পের ১৪তম মনোনীত ব্যক্তি, যাকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব উঠছে তার কাঁধে। গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন হাওয়াইয়ের এই প্রাক্তন কংগ্রেসওম্যান। ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসে একটি অনুষ্ঠানে তুলসীকে শপথ করান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তাকে অসাধারণ সাহসী ও ব্যতিক্রমী দেশপ্রেমী এক মার্কিন

বলে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি (তুলসী) তার পুরো জীবন জনসেবার জন্য উৎসর্গ করেছেন। আমি বিভিন্ন শো এবং অন্যান্য জায়গায় তাকে অনেক বছর ধরে দেখেছি। তিনি একজন অসাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন নারী এবং আমরা এমন মানুষ পছন্দ করি। তুলসী তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচন করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুঃখজনকভাবে, আমেরিকার জনগণের গোয়েন্দাদের ওপর খুব কম আস্থা রয়েছে। কারণ তারা দেখেছে, একটি প্রতিষ্ঠান, যা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়ার কথা, তা রাজনৈতিক ও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তিনি। তবে সিনেটে

তুলসী কিছুটা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থন না থাকার কারণে; ফরেন ইন্টেলিজেন্স সার্ভেল্যান্স অ্যাক্টের সেকশন ৭০২ নিয়ে পরিবর্তিত অবস্থান; ২০১৭ সালে সাবেক সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক এবং এডওয়ার্ড স্নোডেনের প্রতি তাঁর পূর্ববর্তী সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনপ্রণেতারা। সিনেটের মেজরিটি লিডার জন থুন তুলসীর পক্ষে বলেন, গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা অফিসটি পুনরায় ঠিক করবেন। অতিরিক্ত ও অকার্যকর সবকিছু নির্মূল করবেন তিনি। তুলসী আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বেড়ে ওঠা হাওয়াইতে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াইকে যুক্তরাষ্ট্রের হাউসে ডেমোক্র্যাট হিসেবে চার মেয়াদে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু ২০২২ সালে পার্টি ছেড়ে দেন এবং গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণা

শুরু করার পর রিপাবলিকান দলের সদস্যপদ গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”