ট্রাম্প বল প্রয়োগের মাধ্যমেও গ্রিনল্যান্ড দখল নিতে পারেন: রুবিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫

ট্রাম্প বল প্রয়োগের মাধ্যমেও গ্রিনল্যান্ড দখল নিতে পারেন: রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ |
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ কোনো কৌতুক নয়। কেনার প্রচেষ্টা ব্যর্থ হলে বলপ্রয়োগের মাধ্যমেও তিনি দ্বীপটির দখল নিতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। খবর রয়টার্সের। বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক মেগিন কেলির টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবিও। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান এবং যদি তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটির দখল নিতে পারেন তিনি। তিনি আরও বলেন, ‘এটা কোনো কৌতুক নয়। এটা কেবল ভোগদখলের উদ্দেশে কোনো ভূমি অধিকার করা নয়। এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত

এবং বিষয়টি অবশ্যই সমাধান হওয়া প্রয়োজন। ’ সাক্ষাৎকারে মার্কো রুবিও আরও বলেন, ‘সামনের বছরগুলোতে উত্তর মেরুর আর্কটিক সাগর বেশ গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ হয়ে উঠবে এবং সেক্ষেত্রে চীন সেই পথ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। ’ ২০২৪ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন ২০২৮ সাল পর্যন্ত। এই চার বছর সময়ের মধ্যে ওয়াশিংটন গ্রিনল্যান্ড কিনতে পারবে কি না— সাংবাদিক মেগিন কেলির এ প্রশ্নের উত্তরে রুবিও বলেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট ভালো বলতে পারবেন; যেহেতু তিনি এ ব্যাপারটিকে অগ্রাধিকার দিয়েছেন, স্বাভাবিক ভাবেই কিছু পরিকল্পনা তার রয়েছে। আর সত্যি বলতে এখন পর্যন্ত

আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কৌশল নিইনি। তবে এটুকু আমি বলতে পারি যে চার বছর পরে এ ইস্যুতে আমাদের অবস্থান খুবই দৃঢ় ও গোছানো থাকবে। ’ এদিকে রুবিওর এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এ ভূখণ্ড দখল করার জন্য বলপ্রয়োগের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিরোধ করবে। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০