ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। একমাত্র তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব হবে। বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন দাবি করেছেন। খবর দ্য ওয়ালের। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরও এক বছর আমেরকায় ক্ষমতায় থাকতেন। তাহলে এতদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে যেত। ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনও লাভ নেই। তবে আমি এখনই বলে দিতে পারি, আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদি এই প্রশাসন (বাইডেন প্রশাসন) আর এক বছর থাকত, তাহলে আপনি নিশ্চিতভাবেই যুদ্ধের মধ্যে থাকতেন। কিন্তু এখন তা হবে

না, আমি এসে গেছি।' ট্রাম্প আরও বলেন, যদিও আমেরিকা সরাসরি কোনও যুদ্ধে অংশ নেবে না। তবু এই ধরনের সংঘাত বাঁধলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। তার কথায়, ‘আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেরা এসব যুদ্ধে জড়াব না, কিন্তু আমরা অন্য যে কারও চেয়ে শক্তিশালী হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি না, এমন কিছু ঘটবে।’ ট্রাম্প তার বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে ইউরোপের তুলনায় আমেরিকা ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপের আমেরিকা কোনও প্রতিদান পাচ্ছে না।’ ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি

আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, তা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”