ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা পূরণ করবেন নিশ্চয়তা নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা পূরণ করবেন নিশ্চয়তা নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বুধবার সকালে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন!’ কিন্তু ট্রাম্পের এই প্রত্যাবর্তন নেতানিয়াহুর সমস্ত ইচ্ছা পূরণ করবে, এমন নিশ্চয়তা দেখছেন না বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেছেন, ‹আশা করা যায় যে তিনি সেটা আবার বিবেচনা করবেন। (কিন্তু) ডোনাল্ড ট্রাম্প কে এবং তিনি কিসের পক্ষে অবস্থান করছেন, সে সম্পর্কে আমাদের খুব স্পষ্ট দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, ‘প্রথমত, প্রাক্তন সাবেক প্রেসিডেন্ট যুদ্ধ পছন্দ করেন না, সেগুলিকে ব্যয়বহুল হিসেবে দেখেন। ট্রাম্প ইসরায়েলকে গাজা যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।’ ওরেন বলেছেন যে, ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের

খুব একটা পক্ষপাতী নন এবং এর কিছু অংশ সংযুক্ত করার ইস্যুতে কিছু ইসরায়েলি নেতার ইচ্ছার বিরোধিতা করেছেন। এই উভয় নীতিই তাকে নেতানিয়াহুর বর্তমান শাসক জোটের চরমপন্থী দলগুলির সাথে দ্বন্দ্বে ফেলতে পারে, যারা তাদের প্রত্যাখ্যান করা নীতি অনুসরণ করলে নেতানিয়াহুকে সরকার পতনের হুমকি দিয়েছে। ট্রাম্প এর আগে ইসরাইল বিরোধিতা করে ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছেন, বেশ কয়েকটি আরব দেশের সাথে ঐতিহাসিক স্বাভাবিকীকরণ চুক্তির মধ্যস্থতা করেছেন এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে কয়েক দশক ধরে মার্কিন নীতি ও আন্তর্জাতিক ঐকমত্য বজায় রেখে এই অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছেন। ওরেন বিশ্বাস করেন, নেতানিয়াহুকে হুব মার্কিন প্রেসিডেন্টের প্রতি একটি ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। তিনি বলেন,

‘যদি ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় বসেন এবং বলেন যে, ঠিক আছে, এই যুদ্ধ শেষ করার জন্য আপনার কাছে এক সপ্তাহ আছে, নেতানিয়াহুকে সেটিকে সম্মান করতে হবে।’ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)-এর প্রধান উপদল ফাতাহ-এর জেষ্ঠ্য সদস্য সাবরি সাইদাম মধ্যপ্রাচ্যে সংঘাতের মূল কারণ উল্লেখ করে বলেন, ‹আমরা ট্রাম্পের একটি নতুন সংস্করণ দেখতে চাই, ট্রাম্প ২.০ এর মতো, যেটি অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে একনিষ্ঠ।’ সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ওরেন বিশ্বাস করেন যে, ইসরায়েল যদি ট্রাম্পের সাথে সহযোগিতা করে তাহলে সউদী আরবের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তির সম্ভাব্যতা এবং ইরানের প্রভাবের উপর নজরদারি সহ সামনে অনেক অর্জন রয়েছে। তবে, নেতানিয়াহুর পক্ষে এই আঞ্চলিক

লক্ষ্যগুলির সাথে জড়িত দাবি এবং সমঝোতাগুলি হজম করা আরও কঠিন হয়ে উঠতে পারে। সূত্র: বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম