ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা। এর ধারাবাহিকতায় ১০৬.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যে ২৫% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে দেশটি। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম ধাপে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যে এই শুল্ক মঙ্গলবার থেকেই কার্যকর হবে, এবং বাকি ১২৫ বিলিয়ন ডলারের শুল্ক তিন সপ্তাহ পর কার্যকর হবে। এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে

কানাডার জ্বালানি পণ্যের ক্ষেত্রে শুল্কের হার ১০% নির্ধারণ করা হয়েছে। ট্রুডো হুঁশিয়ারি দিয়ে বলেন, এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর হবে, কারণ কানাডা ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র। তিনি দেশটির নাগরিকদেরকে আমেরিকান পণ্য এড়িয়ে চলতে এবং কানাডার স্থানীয় পণ্য কেনার আহ্বান জানান। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ওপর আরও কিছু অশুল্ক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, জ্বালানি সরবরাহ ও অন্যান্য দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এই শুল্ক যুদ্ধ দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও উত্তপ্ত করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার