ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে ইতোমধ্যে হামলা চালানোও হয়েছে। শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট দেন। বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। পোস্টে তিনি ব্যাখ্যা দেন, সোমালিয়ায় অবস্থান করছেন ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য। তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এসব হামলায় ওই গুহাগুলো (যেখানে তারা লুকিয়ে থাকতেন) ধ্বংস করেছে। সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়টি নিরপেক্ষভাবে

যাচাই করে দেখা সম্ভব হয়নি। ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও নাম–পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প তার পোস্টে আরও লিখেন, আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা—আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গোলিস পর্বতে এই হামলা চালানো হয়। প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে, অসংখ্য জঙ্গি সদস্য নিহত হয়েছেন। তবে কোনো বেসামরিক ব্যক্তি এই হামলায় হতাহত হননি। সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে এই বিমানহামলার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়েছিল। কার্যালয়ের বার্তায় উল্লেখ করা হয়, তিনি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলস সমর্থন জোগানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা

জানিয়েছেন। প্রেসিডেন্ট হাসান উল্লেখ করেন, জঙ্গিবিরোধী উদ্যোগে আপনার (ট্রাম্পের) সাহসী ও পরিকল্পিত নেতৃত্বে আমরা বিশেষ কৃতজ্ঞ ও ধন্য। সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু