ট্রাম্পের নতুন প্রশাসন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের নতুন প্রশাসন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
নানা চ্যালেঞ্জ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে হোয়াইট হাউজে আসবেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় বসেন, সে সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি আরো আলাদা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় তিন বছরের কাছাকাছি সময় যুদ্ধ চলছে। অন্যদিকে ইসরাইল যুদ্ধ করছে গাজা এবং লেবাননে। তাই টালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সহজ হবে না ট্রাম্পের দ্বিতীয় যাত্রা। তবে মিডল ইস্ট আইয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডেভিড হার্স্টের মতে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে ট্রাম্প যেভাবে তার প্রশাসন সাজাচ্ছেন, তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে পুরোপুরি যুদ্ধের সব প্রস্তুতি নিচ্ছেন তিনি। অথচ নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতো না। এমনকি

কমলা হ্যারিসকে হারিয়ে বিজয়ী ভাষণে অতিদ্রুত যুদ্ধ বন্ধ করবেন বলে দাবি করেছেন। কিন্তু তার প্রশাসনে এমন সব ব্যক্তিদের বাছাই করা হচ্ছে, যারা আগ্রাসী এবং কট্টরপন্থি হিসেবে পরিচিতি। ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরও বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত ছিলেন। অতীতে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান নেয় (যেমন— ইরান পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার), মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করে এবং গোলান মালভূমিতে ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপগুলো ছিল অত্যন্ত বিতর্কিত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, ফিলিস্তিনি গোষ্ঠী এবং অন্যান্য আরব রাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে। সমালোচকরা মনে করছে, একটি কট্টর অবস্থান বা সামরিক হুমকি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে

নিয়ে যেতে পারে, যার মধ্যে রয়েছে সরাসরি সামরিক সংঘর্ষ, প্রক্সি যুদ্ধ বা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থিতিশীলতা তৈরি করেছে। এখন পর্যন্ত প্রশাসনে যাদের নিয়োগ দিলেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার সবচেয়ে বিশ্বস্ত অনুগত মিত্রদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরস্কৃত করার পথে হাঁটছেন। সমালোচকরা বলছেন, কিছু ব্যক্তির প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। কট্টরপন্থিদের নিয়ে এটি ঘোরতর যুদ্ধবাজ প্রশাসনে রুপ নিতে পারে অচিরেই। তবে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে রিপাবলিকানদের একচেটিয়া আধিপত্য নিয়োগের ক্ষেত্রে অনুমোদন পেতে সমস্যা হবে না ট্রাম্পের। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ: সুসি ওয়াইলস পররাষ্ট্রমন্ত্রী : মার্কো রুবিও অ্যাটর্নি জেনারেল: ম্যাট গেটজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল: টড ব্লাঞ্চ স্বাস্থ্যমন্ত্রী : রবার্ট এফ কেনেডি জুনিয়র জাতিসংঘের রাষ্ট্রদূত: এলিস স্টেফানিক প্রতিরক্ষা

সচিব: পিট হেগসেথ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: মাইকেল ওয়াল্টজ হোয়াইট হাউসের পরামর্শদাতা: উইলিয়াম ম্যাকগিনলে সলিসিটর জেনারেল: ডিন জন সাউয়ার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি: ক্রিস্টি নয়েম সিআইএ পরিচালক: জন র্যাটক্লিফ জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক: তুলসি গ্যাবার্ড ইপিএ প্রশাসক: লি জেলদিন ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত: মাইক হাকাবি নিউ ইয়র্কের দক্ষিণ জেলার মার্কিন অ্যাটর্নি: জে ক্লেটন সরকারি দক্ষতা বিভাগ: ইলন মাস্ক এবং বিবেক রামস্বামী ডেপুটি চিফ অফ স্টাফ: ড্যান স্ক্যাভিনো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি