ট্রাম্পের জয়ের পর কমেছে স্বর্ণ ও তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের জয়ের পর কমেছে স্বর্ণ ও তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্ববাজারে স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম কমেছে। বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম ১৮ ডলার কমে ২৭৩১ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১.১৭ ডলার কমে ৭০.৮২ ডলারে দাঁড়িয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডাও জোন্স ১১১৪ পয়েন্ট বেড়ে ৪৬৪৯৫-এ রয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এখন তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। বিজয় লাভ করলে তিনি পুনরায় মার্কিন অর্থনীতি ও বাণিজ্য নীতিতে বড় পরিবর্তন আনতে পারেন, যার মধ্যে আছে

ট্যাক্স ছাড়, শুল্ক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির মতো পদক্ষেপ। এই কারণেই ডলারের মূল্য প্রায় ১.৫ শতাংশ বেড়ে যায় বিভিন্ন মুদ্রার বিপরীতে, যার মধ্যে রয়েছে পাউন্ড, ইউরো এবং ইয়েন। এছাড়াও, বিটকয়েনের দামও এক লাফে ৬,০০০ হাজার ডলার বেড়ে ৭৫,৩৭১.৬৯ ডলারে পৌঁছায়, যা এর পূর্বের সর্বোচ্চ রেকর্ড ৭৩,৭৯৭.৯৮ ডলারকে ছাড়িয়ে যায়। জাপানের নিক্কেই ২২৫ স্টক এর সূচক ২.৬% বৃদ্ধি পেয়েছে, আর অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকও ০.৮% বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সম্ভাব্য অর্থনৈতিক পরিকল্পনা বাজারকে অস্থির করে তুলতে পারে। ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টোকারেন্সি কেন্দ্র’ বানাবেন এবং সরকারি অপচয় কমাতে এলন মাস্ককে নিয়োগ করতে চান। মার্কিন শেয়ারবাজার সূচকগুলিও বুধবারে

উর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ডাউ জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচকগুলো মঙ্গলবার ১ শতাংশ এর বেশি বৃদ্ধি পেয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে টেসলার শেয়ারও ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টেসলার শীর্ষ বিনিয়োগকারী এলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সমর্থন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা