ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বেটিনা ট্রাম্প জানিয়েছেন, তাদের বিয়ের পর অনুষ্ঠিত উৎসবের খরচ বহন করেছেন ক্রেমলিন-ঘনিষ্ঠ এক রুশ ব্যবসায়ী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেটিনা ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া যৌথ এক পোস্টে দম্পতি জানান, তাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উমার ক্রেমলেভ গত মে মাসে বাহামাসে অনুষ্ঠিত বিয়ে-পরবর্তী দুই রাতের আয়োজনের ব্যয় বহন করেছিলেন। খবর আল আরাবিয়ার। এই স্বীকারোক্তি আসে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোর জন্য কয়েক লাখ ডলারের ব্যয় বহন করেছিলেন ক্রেমলেভ। পোস্টে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্প বলেন, ‘এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে অত্যন্ত উদার বিয়ের উপহার।

আমরা তখনও এর জন্য কৃতজ্ঞ ছিলাম, এখনও আছি।’ তারা আরও দাবি করেন, ব্যক্তিগত ও আনন্দঘন একটি ঘটনাকে রাজনৈতিক বা সন্দেহজনকভাবে উপস্থাপন করা দুর্ভাগ্যজনক, শুধুমাত্র কারও পরিচয় বা জন্মস্থানকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিয়ে বা পরবর্তী অনুষ্ঠানে অংশ নেননি। সে সময় তিনি ইরান যুদ্ধসংক্রান্ত আলোচনার কারণে ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে জানানো হয়। উমার ক্রেমলেভ বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রধান। আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আইবিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি