ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এই নোবেল পুরস্কারের জন্য প্রত্যাশী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, ‌‌‘ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম, রাজনৈতিক নিপীড়নের বিপরীতে শান্তিপূর্ণ পরিবর্তনের প্রয়াস এবং মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তি পুরস্কার প্রদান করা হলো।’ ১৯৬৭ সালে জন্ম নেওয়া মারিয়া কোরিনা মাচাদো দেশটির রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক দমন, হুমকি ও বহিষ্কারের মুখে থেকেও নিজ অবস্থান থেকে পিছু হটেননি। প্রকৌশল ও অর্থনীতিতে পড়াশোনা

করা মাচাদো ১৯৯২ সালে কারাকাসে পথশিশুদের জন্য আতেনেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ২০০২ সালে তিনি ‘সুমাতে’ নামক একটি সংস্থা গড়ে তোলেন, যা সুষ্ঠু নির্বাচন ও ভোটার অধিকার নিশ্চিত করতে কাজ করে। ২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন, আর ২০১০ সালে তিনি রেকর্ড ভোটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ সালে ক্ষমতাসীন সরকার তাকে বিতর্কিতভাবে বহিষ্কার করে। বর্তমানে তিনি বিরোধী দল ‘ভেন্তে ভেনেজুয়েলা’র নেতা। ২০১৭ সালে তিনি ‘সয় ভেনেজুয়েলা’ নামে একটি জোট গঠন করেন, যা দেশজুড়ে গণতন্ত্রপন্থী দলগুলোর সমন্বয় ঘটায়। ২০২৩ সালে মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাইলেও, সরকার তার প্রার্থিতা বাতিল করে। এরপর তিনি বিকল্প প্রার্থী এদমুন্দো গনজালেস উরুতিয়ার

পক্ষে অবস্থান নেন। বিরোধী জোটের দাবি, সেই নির্বাচনে তারা জয় পেয়েছে, কিন্তু সরকার ফল জালিয়াতি করে ক্ষমতায় থেকেছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‌‘গণতন্ত্র মানে শুধু ভোট নয়—তা মানে স্বাধীন মত প্রকাশ, অংশগ্রহণের অধিকার ও ন্যায্য প্রতিনিধিত্ব। এই মৌলিক অধিকারগুলোই শান্তির ভিত্তি। মারিয়া কোরিনা মাচাদো সেই মূল্যবোধগুলোর জন্য শুধু নিজ দেশে নয়, বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ