‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের জন্য এক ইরানিসহ তিন জনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (০৮ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। খবর ইউএসএ টুডের। খবরে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন নাগরিকদের টার্গেট করেছিল ইরান। এরই ধারাবাহিকতায় ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্তরা হলেন- ইরানের ফরহাদ শাকেরি (৫১), কার্লিসেল রিভেরা (৪৯) এবং নিউইয়র্কের জোনাথন লোডহোল্ট (৩৬)। এদের মধ্যে রিভেরা এবং লোডহোল্টকে গত বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, শাকেরি এখনো পলাতক

রয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, শাকেরি ইরানে আত্মগোপনে রয়েছে। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এই তিন আসামির প্রত্যেকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য আইনে সর্বোচ্চ ১০ বছরের সাজা রয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য যথাক্রমে ১০ বছর এবং বছরের সাজার বিধান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যাকে মার্কিনিদের হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। প্রসিকিউটরদের মতে, ইরানের রিপাবলিকান গার্ডের কাছে শাকেরি খুবই

গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি ইরানের তেহরানে অবস্থান করছেন। শাকেরি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী ছিলেন। তিনি ডাকাতির অপরাধে ১৪ বছর কারাভোগ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড