‘ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান কমলাকে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

‘ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান কমলাকে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া গোপনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। আর এমনটার কারণ মেলানিয়া ট্রাম্পকে ঘৃণা করেন। এমন দাবি করেছেন সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারমুচি। মিডাস টাচ পডকাস্টে সাম্প্রতি এক সাক্ষাত্কারে স্কারামুচি দাবি করেছেন, মেলানিয়া ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জয়ের বিষয়ে আরও বেশি উৎসাহী। স্কারামুচি এই মন্তব্যটি এমন এক সময়ে করেছেন যখন প্রাক্তন ফার্স্ট লেডি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা সমাবেশে অনুপস্থিত থাকছেন। শেষ কয়েকদিনে মেলানিয়াকে শুধুমাত্র তহবিল সংগ্রহের ইভেন্ট এবং যে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল। ফলে স্কারমুচির এমন মন্তব্যের পর মেলানিয়াকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। স্কারামুচি বলেন, তার স্ত্রী

ডোনাল্ড ট্রাম্পকে যতটা ঘৃণা করেন। আমার স্ত্রীও মেলানিয়ার মতো ট্রাম্পকে ততটা ঘৃণা করে না। ’ তিনি মজা করে আরও বলেন এমনকি সাক্ষাত্কারের হোস্টও মেলানিয়া ও ট্রাম্পের চেয়ে বেশি সুন্দর। স্কারমুচির এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে তার মন্তব্য, তার প্রাক্তন সহযোগী স্কারমুটি একজন তিক্ত ব্যক্তি যিনি ক্ষোভ পোষণ করেন। আর সেই ক্ষোভের কারণেই এসব বলছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান