টোল ও ত্রাণের টাকার হিসাব চাইলেন তারেক রহমান, উপদেষ্টাদের বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

টোল ও ত্রাণের টাকার হিসাব চাইলেন তারেক রহমান, উপদেষ্টাদের বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিভিন্ন সেতু থেকে টোল বাবদ বিপুল অর্থ আয় হওয়ার পরও ঋণের কিস্তি কেন পরিশোধ করা হচ্ছে না এবং বন্যার্তদের জন্য আসা বিদেশি অনুদান কেন ছাড় করা হয়নি—এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ করে সাধারণ পাসপোর্ট গ্রহণের সমালোচনা করে দাবি জানিয়েছেন, অন্তত এক বছর যেন তাঁরা দেশ ত্যাগ করতে না পারেন। আজ এক ভিডিও বার্তায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে কোনো খবর পাচ্ছি না সরকার ঋণের কিস্তি দিয়েছে কি না। যদি না দিয়ে থাকে, তবে কেন দেয়নি? এখান থেকে তো হাজার হাজার কোটি টাকা টোল

উঠছে। বলা হচ্ছে তিন হাজার কোটি টাকা উঠেছে। তাহলে টাকাটা কোথায়? কেন ঋণগ্রস্ত অবস্থায় রাখা হলো?’ বন্যার সময় আসা বিদেশি অনুদান ও ত্রাণ তহবিলের অর্থ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই রাজনীতিক। তিনি বলেন, ‘বন্যার সময় ১০০ কোটি টাকা বিদেশি অনুদান এসেছিল। এই টাকা বন্যা কবলিত মানুষ পেল না কেন? তাদের মনে ক্ষোভ। এই টাকা রেখে দিয়ে কী করতে চায়? সমন্বয়করা বা বেতনের টাকা কেটে যা নেওয়া হয়েছিল, সেগুলো কোথায়?’ ভিডিও বার্তায় বর্তমান সরকারের উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ করে সাধারণ পাসপোর্ট গ্রহণ এবং ভিসার আবেদনের বিষয়টি ‘ভালো লক্ষণ নয়’ বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ করে সাধারণ পাসপোর্ট

নিচ্ছেন, বিদেশে ভিসার আবেদন করছেন। এগুলো আসলে ভালো লক্ষণ না। সময় শেষ হলে তারা এটা করতে পারতেন। কিন্তু এখনই তড়িঘড়ি করে আগে থেকে প্রস্তুতি নেওয়া সন্দেহের জন্ম দেয়।’ উপদেষ্টারা যাতে দেশ ছাড়তে না পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘অন্তত একটা বছর এই উপদেষ্টারা যেন দেশ ছাড়তে না পারেন, সেই ব্যবস্থা করা উচিত। গণ-অভ্যুত্থানের পরে সুন্দর দেশের পরিবর্তে কী দেশ দিলেন, সেই হিসাব তো নিতে হবে। তারা যেন কেউ যেতে না পারেন, এটা সবাই মিলে দেখতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড!