টেলিফোনে নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ January, ২০২৫

টেলিফোনে নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ January, ২০২৫ |
ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্কে বসবাসরত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এ উপলক্ষে গত ৪ জানুয়ারি শনিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। শেখ হাসিনা বলেন, ড. ইউনূস ও দলবল নিয়ে গনভবনে লুটপাট করেছে। তাদের হাতে দেশ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণভবনে লুটপাট করে ৭১-এর অনেক গুরুত্বপূর্ণ নথি গায়েব করেছেন বলেও অভিযোগ করেন তিনি। গ্রামীণফোন সম্পর্কে তিনি বলেন, ড. ইউনুস নিজের জন্য‌ ট্যাক্স মওকুফ করেন। আর জনগণের ওপর ট্যাক্স বাড়ানো সত্যিকার অর্থেই আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রতিটি জায়গায়

আইনের লঙ্ঘন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় ইউনুস সরকার। শেখ হাসিনা বলেন, গুম, হত্যা করে দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায় বর্তমান অন্তবর্তী সরকার। পয়লা জানুয়ারি বাচ্চাদের হাতে বই পৌঁছায় আওয়ামী লীগ সরকার। কিন্তু এবার বই তাদের কাছে না গেলেও ৭শ কোটি টাকা কোথায় গেল সে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উল্লেখ করে বক্তব্য তিনি বলেন, ছাত্রলীগকে কেউ নিষিদ্ধ করলেও তাতে কিছু যায় আসে না, ছাত্রলীগ তার গতিতেই কাজ করে যাবে। দেশের প্রতিটি বিষয় লক্ষ্য রেখে উন্নয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন একে একে সব ধ্বংস করে দিচ্ছে ইউনুস সরকার। দেশের মানুষ কষ্টে আছে তাই তাদের পাশে থাকার

আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ছাত্রীগসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান