টিকিট না থাকায় ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি পাড়ি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

টিকিট না থাকায় ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি পাড়ি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
ট্রেনে নানা রকম ঘটনা ঘটে থাকে, কিন্তু কিছু ঘটনা সত্যিই আশ্চর্যজনক। এমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে, যা হয়তো আগে কখনো শোনা যায়নি। রেলের রক্ষণাবেক্ষণের রুটিন পরীক্ষা করতে গিয়ে রেলকর্মীরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। ট্রেনের চাকার মাঝে ঝুলছে এক জোড়া পা। ডাকাডাকি করতেই এক ব্যক্তি বেরিয়ে আসেন, যার শরীর কালি-ঝুলি মাখা ছিল এবং চোখে-মুখে আতঙ্ক ও ভয় স্পষ্ট ছিল। ট্রেনের নিচে তিনি কী করছিলেন, এমন প্রশ্নে তার অদ্ভুত উত্তর পায় রেলকর্মীরা। ওই ব্যক্তি জানান, তিনি ট্রেনের চাকার মাঝে ঝুলে ঝুলে প্রায় ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। কেন এতটা ঝুঁকি নিলেন তিনি? তার সরল মুখে বললেন, "কারণ আমার কাছে টিকিট কাটার পয়সা

নেই।" ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে ঘটে। দানাপুর এক্সপ্রেসের রুটিন পরীক্ষা করতে এসে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের চাকার ফাঁকে এক ব্যক্তিকে দেখতে পান। জানা গেছে, ওই ব্যক্তি ইতারসি স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তবে ট্রেনের কামরার নীচে ঢুকে পড়েন। এভাবে ঝুলে ঝুলে তিনি জব্বলপুর পর্যন্ত পৌঁছান। পরে, রেলের পক্ষ থেকে তাকে আরপিএফের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”