টিকটক ফাঁদে অসহায় অভিবাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

টিকটক ফাঁদে অসহায় অভিবাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 76 ভিউ
সম্প্রতি চোরাচালানকারীদের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। যার ফাঁদে পড়ছেন অসহায় অভিবাসীরা। ‘যদি আপনার কাছে যুক্তরাষ্ট্রের ভিসা না থাকে তাহলে আমাদের বিশ্বাস করুন। আমরা আপনাকে নিরাপদে পৌঁছে দেব’-টিকটকে পোস্ট করা এমন ভিডিওর মিথ্যা প্রতিশ্রুতিতেই বিপদে পড়ছে তারা।খবর ওয়াশিংটন পোস্টের। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ কিছুটা কঠোর হওয়ায় টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চোরাচালানকারী এবং অভিবাসী উভয়ের জন্যই একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। যার মাধ্যমে অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। যুক্তরাষ্ট্রে আদম ব্যবসার চোরাপথ এখন টিকটকই। সিউদাদ জুয়ারেজ থেকে টেক্সাসের এল পাসোতে অভিবাসীদের নিয়ে আসা একটি চোরাকারবারি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ২৪ বছর বয়সি সোয়ারি এপিকে বলেছেন, টিকটকের মাধ্যমে

সারা বিশ্বে খবর দেওয়া যায়। এই কাজের ক্ষেত্রে কিছুটা কৌশল পরিবর্তন করে চলতে হয়। ১৯ বছর বয়স থেকে চোরাচালানে কাজ শুরু করেন সোয়ারি। থাকতেন এল পাসোতে। সম্প্রতি সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র পাচার করার কাজ করছেন। পাচারকারী সংগঠনের সঙ্গে কাজ করার ঝুঁকি থাকা সত্ত্বেও এ কাজকে বেছে নিয়েছেন তিনি। কারণ আগের চাকরির তুলনায় এ কাজে বেশি আয় করতে পারেন সোয়ারি। সীমান্তের উভয় পাশেই ধীরে ধীরে তার যোগাযোগ বাড়তে থাকে। অন্য চোরাচালানকারীদের মতো সোয়ারিও সীমান্ত পার হওয়ার পর ক্যামেরার সামনে অভিবাসীদের কথা বলার ভিডিও ধারণ করতেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের অন্যদের কাছে প্রমাণ পাঠাতেন যে তার ক্লায়েন্টরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছেছে। এখন

তিনি সেই ক্লিপগুলো টিকটকে পোস্ট করেন। এভাবে বিজ্ঞাপন দিয়ে অভিবাসীদের বিশ্বাস অর্জন করেন তিনি। তার পোস্ট করা একটি ভিডিওতে বলা হয়-‘আপনি যেখানেই থাকুন না কেন, আমরা আপনাকে সিউদাদ জুয়ারেজের (মেক্সিকান রাজ্যের শহর) মধ্য দিয়ে অতিক্রম করাব।’ মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই ধরনের ভিডিওগুলো অভিবাসীদের প্রতারণা করতে বা তাদের ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধগুলো বৃদ্ধি পাচ্ছে। অনেকেই অভিবাসীদের কাছে আরও অর্থ হাতিয়ে নেওয়ার উপায় হিসাবে এর ব্যবহার করছে। অভিবাসী চোরাচালানের বিষয়ে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুয়াদালুপে কোরিয়া-ক্যাব্রেরা বলেছেন, অভিবাসন সহজতর করার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার ২০১৭ এবং ২০১৮ সালের দিকে শুরু হয়। চোরাচালানকারীরা প্রথমদিকে

হোয়াটসঅ্যাপের ব্যবহার শুরু করে। পরবর্তীতে টিকটক এ কাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে। বিশেষ করে মহামারির পরে টিকটকের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেতে শুরু করে বলে জানিয়েছেন কোরেয়া-ক্যাব্রেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর