মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ July, ২০২৫

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ July, ২০২৫ |
বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় প্রিয়ার কবরে গার্ড অফ অনার প্রদান করেন দলটি। সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীয়াশুলাই এলাকার প্রিয়ার বাড়িতে যান তারা। সেখানে তারা প্রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিনিধি দলের প্রধান ও বিমানবাহিনী উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানান, আহতের চিকিৎসায় কোনো প্রকার ঘাটতি নেই। বিমানবাহিনীর একটি মেডিকেল টিম তাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে এবং বিদেশ থেকে কোনো ডাক্তার আনার দরকার হলে

তার জন্য একটি বিমান প্রস্তুত রয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে। এ সময় নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধা, ভাসুর দুলাল মৃধা, শ্বশুর আব্দুল কাদের মাস্টারসহ স্থানীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার