টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ৬০ জনকে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর পুলিশ। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়। পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে

প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের আভাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়ায় অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই করে এই বস্তিতে আশ্রয় নেন। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে। নানা অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে চালায় যৌথ বাহিনী। এসময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি করে অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও নগদ ৩৯ হাজার ৪০০ টাকাসহ দেশিয় অস্ত্র ও মদ জব্দ করেছে যৌথ বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের

ভিত্তিতে যৌথ বাহিনী বস্তিটিতে অভিযানে চালিয়ে ৬০ জনকে আটক করেছে। রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আটকদের আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন