জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র এমপি জাহেদী চান বিএনপির মনোনয়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র এমপি জাহেদী চান বিএনপির মনোনয়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এবার তিনি বিএনপির মনোনয়ন চাইছেন। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের পর সংসদ সদস্য পদ হারান মহুল। স্থানীয় রাজনীতিতে তার বিরুদ্ধে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার অভিযোগ রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মহুলের সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, তবে

নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তে প্রার্থী হন এবং নির্বাচিত হন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তার ছোট ভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হন। নির্বাচনের পর পৌরসভা পরিচালনায় অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ বণ্টন নিয়ে স্থানীয় ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২০২৩ সালের ১৩ জুলাই পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন মণ্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মহুলের অনুসারীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস ও রাজন কসাই নেতৃত্ব দেন বলে জানা যায়। এছাড়া একই বছরের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ

দিয়েছিলেন মহুল—এমন অভিযোগ করে আন্দোলনকারীরা। হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান অংশ নেন। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মহুল। এতে ক্ষোভ প্রকাশ করে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহুলের বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। চলতি বছরের ২১ জানুয়ারি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে এক নারীর ২৩ শতক জমি বিক্রির অভিযোগে যশোর আদালতে মহুলের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন যশোরের কাজীপাড়া এলাকার বাসিন্দা ফারজানা ইকবাল। বর্তমানে তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ তদন্তাধীন

রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি