জার্মানিতে নির্বাচনে এগিয়ে ডানপন্থি সিডিইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

জার্মানিতে নির্বাচনে এগিয়ে ডানপন্থি সিডিইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
জার্মানিতে দেশটির ২১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউরোজোনের সবচেয়ে বড় অর্থনীতির নেতৃত্ব কারা দেবে, তা নির্ধারণ করতে আগাম এ নির্বাচনে অংশ নিয়েছেন জার্মানির প্রায় ৫৯ মিলিয়ন ভোটার। নির্বাচনে ৬৩০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯টি দলের মোট ৪ হাজার ৫০৬ জন প্রার্থী। দেশটির এ নির্বাচনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। খবর ডয়েচে ভেলে, আলজাজিরা, রয়টার্স ও বিবিসির শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে ডানপন্থি রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পথে আছেন দলটির নেতা ফ্রিডরিখ ম্যার্জ। হিটলারের পতনের পর প্রথমবারের মতো চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়চেল্যান্ড (এএফডি) দেশটির প্রধান বিরোধী দলের অবস্থান পেতে পারে;

যা ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে জনমত জরিপ বলছে, এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাবে না কোনো দলই। তাই সরকার গঠনে করতে হবে জোট। তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, জোট গঠনে দীর্ঘ সময় লাগতে পারে। এতে ইউরোপে সৃষ্টি হতে পারে রাজনৈতিক শূন্যতা। দেশটিতে এমন এক সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যখন ভঙ্গুর অর্থনীতির কারণে জনগণের মধ্যে অস্থিরতা চলছে। এ ছাড়া একের পর এক মর্মান্তিক হামলার কারণে দেশটিতে অভিবাসন ও নিরাপত্তা ইস্যু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জয়ী হলে আগামী চার বছরের মধ্যে দেশের অধিকাংশ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ম্যার্জ। তবে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি ও

অবকাঠামোর দুর্বলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগের দিন প্রযুক্তি ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে কট্টরবাদী দল এএফডিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দলটির নেত্রী অ্যালিস ভায়ডেলের সঙ্গে কথোপকথনের অডিও শেয়ার করে বলেন, একমাত্র এএফডিই জার্মানিকে বাঁচাতে পারে। তবে জার্মানির অন্যান্য দলের নেতারা মাস্কের এই কর্মকাণ্ডকে নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল