জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। খবর এএফপির। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) স্থানীয় সময় রাত নয়টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ১৯ মিনিট) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রদেশে ভূমিকম্পের পর এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কিউশি অঞ্চলের মিয়াজাকি প্রদেশের উপকূল থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো হুমকি নেই। জেএমএ তবুও

জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে দূরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রে ঢুকবেন না বা উপকূলীয় এলাকার কাছাকাছি যাবেন না। প্রসঙ্গত, ২০২৪ সালের নববর্ষের দিন নোতো উপদ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪৭০ জন মারা গিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান