ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাগপার আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় জাগপা মহানগর সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
প্রধান বক্তা ছিলেন জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। বক্তব্য রাখেন জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পী, অ্যাড এম এ ওহাব, আক্তার হোসেন, জহুরুল ইসলাম, আবু সুফিয়ান, এম এ শাহীন, প্রফেসর রায়হান, ইসমাইল হোসেন, যুবনেতা শাকির হোসেন ও সাদ্দাম হোসেন প্রমুখ। খন্দকার লুৎফর রহমান বলেন, এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও
জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরও বলেন, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরও বলেন, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।





