জাতিসংঘ বললো গাজা এখন গোরস্থানে পরিণত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ December, ২০২৪

জাতিসংঘ বললো গাজা এখন গোরস্থানে পরিণত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ December, ২০২৪ |
গাজা এখন একটি গোরস্থানে পরিণত হয়েছে। সেখানকার জীবিতরা খাবারের জন্যে প্রতিনিয়ত আহাজারি করছে। এক টুকরো গরম অথবা বিশুদ্ধ খাবার তাদের জন্যে কল্পনার বিষয় বলে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। উত্তর গাজায় ইসরায়েলি অবরোধ/আগ্রাসনের ৭৫তম দিবসে জাতিসংঘ কর্মকর্তারা সেখানকার অবিশ্বাস্য-ভয়ংকর পরিস্থিতি জানানোর সময় আরো উল্লেখ করেন, একদিকে হাঁড় কাপানো শীত, অতিবৃষ্টি-অপরদিকে ইসরায়েলি বর্বরতা গাজার মানুষদের জীবনকে বিপন্ন করে তুলেছে। খাদ্য সংকট, চিকিৎসা ব্যবস্থার অণুপস্থিতি-পুরো উত্তর গাজাকে একটি কবরস্থান বললেও অত্যুক্তি হবে না বলে মন্তব্য করেন জাতিসংঘের ত্রাণ কর্মীরা। ফিলিস্তিনি শরনার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)’র প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, গাজাবাসীর সাথে কী ধরনের আচরণ করা হচ্ছে তা বিশ্ব দেখার প্রয়োজন বোধ করছে

না। এহেন অবস্থায় কোন মানুষ বাস করতে পারেন না। শুক্রবার সকালে প্রচন্ড ঠান্ডা আর অঝোর ধারার বৃষ্টির পর গাজার নুসেইরাত থেকে ভার্চুয়ালে কথা বলার সময় ইউএনআরডব্লিউএ’র কর্মকর্তা লুইস আরো উল্লেখ করেন, এখানকার পুরো একটি সমাজ-ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে কবরস্থানে পরিণত হয়েছে। এখনো ২০ লাখের মানুষ আটকা পড়েছে ইসারায়েলি লাগাতার হামলার মধ্যে। তাদের পক্ষে পালিয়ে আত্মরক্ষা করাও সম্ভব হচ্ছে না। এমনি অসহনীয় পরিস্থিতিতে নিপতিত মানুষের মধ্যে খাদ্য সংকট চরমে উঠেছে। মৌলিক চাহিদার কিছুই পূরণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ ক্রমাগতভাবে সবগুলো পথ আটকে পড়া মানুষদের মৃত্যুর দিয়ে ধাবিত করছে। একই পরিস্থিতির আলোকপাত করে ইউনিসেফের কর্মকর্তা রোজালিয়া বোলেন জানান, ছিটমহলেও আটকে পড়া মানুষেরা দুর্ভিক্ষের

শিকার। সেখানে গাজার ৯৬% এর অধিক নারী-শিশু রয়েছে। তারা নিশ্চিত মৃত্যুর পথে। ইসরায়েল হামলা বন্ধ করা সম্ভব না বলে অসহায় মানুষেরা মৃত্যুকে আলিঙ্গনে বাধ্য হবেন। আম্মান থেকে রোজালিনা বোলেন আরো জানান, গাজার সবচেয়ে উত্তরের অংশটি ৭৫দিন ধরেই অবরোধের মধ্যে। এটি ১০ সপ্তাহেরও বেশী সময় ধরে অবরুদ্ধ। সেখানে মানবিক সহায়তা পৌঁছাতেও প্রতিনিয়ত বাধা দেয়া হচ্ছে। দুর্ভোগ শুরু শারীরিক নয়, মানসিকও—শিশুরা শীতে কাতরাচ্ছে, এমনি অবস্থায় বৃষ্টির পানিতে ভিজছে, পায়ে জুতা-স্যান্ডেলও নেই, অনেক শিশুকে দেখেছি যারা এখনো গ্রীস্মের পোশাক পরে এবং রান্নার গ্যাস চলে যাওয়ায় অনেকে আবর্জনার স্তুপের মধ্যে ময়লা ফেলার প্লাস্টিক খুঁজছে, পুড়িয়ে শীত নিবারনের চেষ্টায়। এর আগেরদিন বৃহস্প্রতিবার উত্তর গাজা কর্র্তৃপক্ষের একটি

অনুরোধ নাকচ করে দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। অনুরোধটি ছিল অবরুদ্ধ এলাকায় পানি ও খাদ্য সরবরাহের। জাতিসংঘ আশা করেছিল মানবেতর পরিস্থিতিতে নিপতিতদের প্রতি ইসরায়েলিদের সদর আচরণ পাবে। কিন্তু সেটি ঘটেনি। এ অবস্থায় বেইট হ্যানোন, বেইট লেহিয়া এবং জাবারিয়ার ফিলিস্তিনিরা বেঁচে থাকার ন্যূনতম খাদ্য পাওয়া থেকেও চরমভাবে বঞ্চিত হচ্ছে বলে ওসিএইচএ’র কর্মকর্তারা উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান