জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন নিশো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪
     ৯:০৪ অপরাহ্ণ

জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন নিশো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:০৪ 174 ভিউ
ঝড়ো হাওয়ায়, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এলো, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তাঁর ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হলেন অভিনেতা আফরান নিশো। এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তাঁর নিজেকে জানান দেওয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন, ‘দাগি’ হয়ে

ফিরছেন তিনি। ৮ ডিসেম্বর ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন তিনি। জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। ‘দাগি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকেল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি। ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ আফরান নিশো

আরও বলেন, ‘আমি সবসময়ই চাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।’ নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরোর গল্প। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’ অন্যদিকে দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও তাতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ।’ সুনেরাহ

বিনতে কামাল বলেন, ‘ভালো গল্পের কাজ করতে ভালো লাগে। আশা করছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব।’ দাগি সিনেমার শুটিং শিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম