ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের সুখবর
ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীরা সুখবর পেলেন। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুই দিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।
আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (২৬ জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫
জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।