ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন এই ওপেনার। পাকিস্তান সিরিজে সৌম্যর পরিবর্তে দলে ডাক পেলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে। বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষার পর দেখা গেছে, তার এই চোট থেকে সেরে

উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে, পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।’ প্রথম ঘোষিত স্কোয়াডে মিরাজ সুযোগ না পেলেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন এবং পিএসএল শেষ করেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন