ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি: মুখপাত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি: মুখপাত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে দাবি করেছেন সংস্থাটির মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। র‍্যাবের মুখপাত্র বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিক) কাছে কোনো অভিযোগ থাকে, তবে আমরা তা খতিয়ে দেখব। র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আমাদের ফুটেজ, অস্ত্র রেজিস্ট্রার যে বিষয়গুলো আছে, সেগুলো পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করার

জন্য র‍্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ আমাদের র‍্যাবের কেউ করেছে, এমন অভিযোগ কোথাও থেকে পাইনি। আমাদের কেউ যদি করে থাকে, আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকলে দিতে পারেন, আমরা তা খতিয়ে দেখব। র‌্যাব মুখপাত্র বলেন, পাঁচ আগস্টের পর বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রায় এক হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেগুলো থেকে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়